1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নির্বাচনের মাধ্যমে গণ-আন্দোলনের পূর্ণতা পাবে: ড. মঈন খান

দৈনিক প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০১ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, এদেশে গণতন্ত্রের জন্য আমরা পাকিস্তানী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। তৎকালীন সময়ে আমরা বলেছিলাম, পাকিস্তানী অবকাঠামোর ভেতরে গণতন্ত্র সম্ভব নয়। আমরা একটি আলাদা স্বাধীন দেশ চাই। সেই দেশের নাম হবে বাংলাদেশ। যে দেশে আমার গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। দুঃখের বিষয়। স্বাধীনতা পরবর্তী ৩ বছরে আমরা দেখেছি, যে স্বাধীনতার জন বাংলাদেশে যুদ্ধ হয়েছিল। তখন তৎকালীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কবর রচনা করেছিল।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে বাকশাল তৈরি করেছিল। এক দলীয় বাকশাল কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। তখন বাংলাদেশের জনগণ একদলীয় বাকশালকে প্রত্যাখ্যান করে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশ পুনরায় গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল।
মঈন খান বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৫ আগস্টের গণ-আন্দোলনের পূর্ণতা পাবে। ৫ আগস্ট ছিল গণতন্ত্র উত্তরণের প্রথম ধাপ। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করা হলো এই আন্দোলনের ২য় ধাপ। এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হলো ৩য় ধাপ। যার সুফল পাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।
এ সময় তিনি আরও বলেন, এদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল সেই আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিবে।
পলাশ যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, উপজেলা
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর