1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪২৭ বার পঠিত
আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ছাত্রলীগের ওপর নিষিধাজ্ঞা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
এ ছাড়া গতকালের ব্রিফিংয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া এবং বাংলাদেশের ব্যাংক খাত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ১৭ বিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার প্রসঙ্গও উঠে আসে।
ছাত্রলীগের ওপর নিষিধাজ্ঞা নিয়ে ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার জানান, যুক্তরাষ্ট্রের বিশ্বাস, বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতাসহ তাদের মৌলিক স্বাধীনতাগুলো উপভোগ করতে পারা উচিত। বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন, এটাই হওয়া উচিত। তিনি বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক আলোচনায় এটি তুলে ধরার পাশাপাশি এই মঞ্চ থেকেও বহুবার বিষয়টি স্পষ্ট করেছি।
সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও রাষ্ট্রের স্বার্থে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর