1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

অস্কারে সংগীতের লড়াইয়ে ৫ বাঙালি শিল্পী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

সদ্যই  সুংসবাদটি জানিয়েছেন কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী। আসন্ন অস্কারের মঞ্চে তার গান রয়েছে প্রতিযোগিতায়। আপাতত শুভেচ্ছার বন্যায় বাসছেন বাংলার গায়িকা। তবে শুধু ইমন নন, বাংলার মোট পাঁচ জন সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে সামিল।

যার মধ্যে ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সংগীত পরিচালক। এবার অস্কারে সেরা মৌলিক গানের জন্য প্রতিদ্বন্দ্বীতা করা ৮৯টি গান ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ১৪৬টি গানের ব্যালটের মধ্যে রয়েছে ‘পুতুল’ সিনেমার বাংলা গান ‘ইতি মা’ এবং ‘ব্যান্ড অফ মহারাজাস’ সিনেমার পাঞ্জাবি গান ‘ইশক ওয়ালা ডাকু’। আর এই দুটি গানের পিছনে আছেন বাংলার পাঁচজন শিল্পী। তারা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু এবং ডালিয়া মাইতি ব্যানার্জি।

ইমনের গাওয়া ইতি মা’তে সুর দিয়েছেন সায়ন। আর ইশক ওয়ালা ডাকু’র সুরকার হলেন বিক্রম ঘোষ এবং গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া মাইতি। ১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য মোট ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং। একাডেমির সংগীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে ১৫টি গান এবং সেরা ২০টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন।

এর আগে ২০২৩ সালে তামিল গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতে ভারতীয় সংগীতকে আবারও মর্যাদা এনে দিয়েছে বিশ্বমঞ্চে। এখন দেখার বাংলার কোনো শিল্পী ফের সেই মুকুটে নতুন পালক জুড়তে পারেন কি না! আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর