1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

বিজিবির প্রচেষ্টায় ভারতের অভ্যন্তরে পাওয়া বাংলাদেশী নাগরিকের লাশ হস্তান্তর

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বুধবার (৪ ডিসেম্বর) ১০টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পাথর কোয়ারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে ১২০ গজ ভারতের অভ্যন্তরে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখা গেছে মর্মে গোয়েন্দা সূত্রে বিজিবি অবগত হয়।

উক্ত সংবাদের ভিত্তিতে পাথরকোয়ারী বিওপি কর্তৃক দ্রুত ঘটনাস্থলে একটি টহল প্রেরণ করে এবং বিষয়টি প্রতিপক্ষ ১১০ বিএসএফ ব্যাটালিয়ন তারিয়াঘাট ক্যাম্পকে অবগত করে।পরবর্তীতে বিএসএফ টহলদল ঘটনাস্থলে আগমন পূর্বক লাশের কয়েকটি ছবি বিজিবির নিকট প্রেরণ করে।

বিজিবি কর্তৃক স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে লাশটি বাংলাদেশী নাগরিক আশরাফ উদ্দীন (৬০), পিতা-মৃত সামছুদ্দিন, গ্রাম-বাটরাই, পোস্ট অফিস-দয়ারবাজার, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটের লাশ বলে নিশ্চিত হয়।প্রায় আট ঘণ্টা যাবৎ বিজিবি কর্তৃক বিএসএফের সহিত বিভিন্ন পর্যায়ে আলোচনা করতঃপতাকা বৈঠকের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগরিকের মৃতদেহটি ১৮১৫ ঘটিকায় বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ কর্তৃক বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রয়োজনীয় কার্যক্রমের জন্য লাশটি নিয়ে যায়। ভারতীয় বিএসএফ এবং পুলিশের প্রাথমিক তথ্য মতে জানা যায় যে সম্ভবত উক্ত ব্যক্তি পাহাড়ের উপরে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল এবং উঁচু পাহাড় থেকে নিচে পতিত হয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ পুলিশ লাশ গ্রহণের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। ময়নাতদন্ত ও পোস্টমর্টেম করা সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান।

এ বিষয়ে বিজিবি কর্তৃক কোম্পানি কমান্ডার পর্যাযে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ লিপি প্রেরণ করা হচ্ছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে কঠোরভাবে প্রতিবাদ লিপি প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর