1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

অনুষ্ঠানে মেজাজ হারালেন সংগীত: শিল্পী ইমন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ থেকে শুরু করে রক্তদান, সব কিছুতেই ট্রলিংয়ের স্বীকার হয়েছেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। এর আগেও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন থেকে শাখা-পলা না পরা, কোনও কিছুই বাদ যায়নি ট্রোলিংয়ের তালিকা থেকে৷

শিল্পী মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন বহুবার তবুও হার মানেনি। আর এই কথা নিজেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে অনেক ভাই বলেছেন। বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে এবার ঠিক উলটো চিত্র দেখা গেল। এক ভক্তের আবদার শুনে তাকে মঞ্চ থেকেই একহাত
নিলেন তিনি।

সম্প্রতি এক তথ্যপ্রযুক্তি সংস্থার ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠানে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। বাংলার পাশাপাশি হিন্দি গানও এদিন গেয়েছেন গায়িকা। তবে হঠাৎ এক ভক্ত বলে ওঠেন বাংলা গান শুনব না, হিন্দি গান করুন।

একথা শুনেই মেজাজা হারার ইমন। মঞ্চ থেকেই প্রতিবাদ করে, কড়া ভাষায় এর জবাব দেন গায়িকা। ইমন বলেন, ‘জোরের সঙ্গে বলো যে, আমি বাংলা গান শুনব না- এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিতো। বাংলায় থাকছ, বাংলায় রোজগার করছ, বাংলা গান শুনবে না বলছো?’

গায়িকা বলেন, ‘পাঞ্জাবি গান হোক বা মারাঠি গান কিংবা ইংরেজি গান, যা শোনার নিজের বাড়িতে শোনো। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমায় বাংলা গান গাইতে না বলার? এই সাহস কে দিল? এই ভন্ডামিগুলো কোরো না। সাহস থাকলে স্টেজে এসো।’

প্রসঙ্গত, ২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। সারা বিশ্ব থেকে ৮৯টি গান এবং ১৪৬টি আবহসংগীত এই মনোনয়নের তালিকায়। আর এই তালিকা রয়েছে ইমনের গান। ইন্দিরা ধর মুখার্জির পরিচালনায় ‘পুতুল’ ছবির জন্য ‘ইতি মা’ নামে একটি গান গেয়েছিলেন ইমন। আর সেই গানই এবার অস্কারের দৌড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর