1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুতার ভেতর মিলল ৫ স্বর্ণের বার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫টি (৫.৮৩ গ্রাম) স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন এবং এই স্বর্ণ পাচারকারীকে আটক করেন।

আটককৃত পাচারকারী হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মাহাম্মদের ছেলে মো. বাবু (২৫)।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে দিনাজপুরের হিলিগামী অরিন পরিবহনের বাসে কয়েকজন যাত্রী স্বর্ণের বারসহ সীমান্ত এলাকায় আসছে, এমন গোপন তথ্য পাওয়া যায়। সেই অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাগজানা সীমান্ত এলাকায় অভিযান শুরু করেন।

অভিযানে অরিন পরিবহনের বাসে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তখন তার পায়ের জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকারীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর