1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকার মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই। গত ৮ ডিসেম্বর দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪০ বছর বয়স হয়েছিল এ গায়িকার। ইয়াহো এন্টারটেইনমেন্টের এক প্রতিবেদনে ল্যারিসার মৃত্যুর খবর উঠে এসেছে।

কানসাস সিটির স্থানীয় এবং অ্যাকোস্টিকসোল মিউজিশিয়ানে ব্যাপক প্রভাব ফেলেছেন গায়িকা ল্যারিসা। মা এবং দেশাত্ববোধক শক্তিশালী গানও লিখেছেন তিনি। এ গায়িকা ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে দেশটির প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও প্রোডিউসার জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ছিলেন। তিনি জনপ্রিয় লেখকের রাউন্ড, ব্ল্যাক অপ্রিতে-ও পারফর্ম করেছিলেন।

এছাড়া ন্যাশভিল মেজর লিগ সকার টিম গেমের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশ হাজারের বেশি দর্শকের সামনে পারফর্ম করেছিলেন। দ্য রেকর্ডিং একাডেমি, দ্য ব্ল্যাক মিউজিক অ্যাকশন কোয়ালিশন ও ব্ল্যাক অপ্রির সদস্য ছিলেন।
ল্যারিসা মাত্র ১৬ বছর বয়সে খ্রিষ্টান সংগীত লেখা শুরু করেন। ল্যারিসা দ্য একাডেমি অব কান্ট্রি মিউজিকের অনর‌্যাম্প প্রোগ্রাম থেকে স্নাতক করেছেন।

২০১০ সালের শেষ দিকে একজন সরকারি রেকর্ডিং শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ‘বার্মিংহাম’, ‘জাস্ট লাইক দ্যাট’, ‘দ্য থটস দ্যাট হ্যাপেন’ গানের জন্য শ্রোতামহলে ব্যাপক পরিচিত তিনি। ল্যারিসা অভিনয়শিল্পী লরেন ডাউগল, ড্যানি গোকি, ক্যারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের সঙ্গেও কাজ করেছেন। ক্যারিয়ারে ন্যাশভি ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর