1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তিন শিশু নিখোঁজ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তিন শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিখোঁজ দুই শিশুর বাবা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ তিন শিশু হলো চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো.আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। নিখোঁজ এই তিন শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, সাতরশিয়া গ্রামের ছয়জন মাদ্রাসার ছাত্র একসঙ্গে গত রোববার দুপুরে বিদিরপুর দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তাদের মধ্যে তিনজন বিকেলে মাদ্রাসায় যায়। আরাফাত ও আবদুল্লাহকে নিয়ে শাহীন আলী সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়ার তার নানা মো. কুসুমুদ্দীনের বাড়িতে ওঠে। পরদিন সোমবার বিকেলে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজন একসঙ্গে ওই বাড়ি থেকে বের হয়। পরে তারা আর মাদ্রাসায় যায়নি। এর পর থেকে তিনজন নিখোঁজ আছে।

এ ঘটনায় বুধবার রাতে নিখোঁজ শাহীনের বাবা আজিজুল ইসলাম ও আবদুল্লাহর বাবা মো. শাহলাল রাতে নিখোঁজ তিন শিশুর সন্ধান চেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি করেন। নিখোঁজ আরাফাতের বাবা কুড়হান আলী ঢাকায় থাকেন।

মো. শাহলাল বলেন, বুধবার দুপুরে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন, তিন শিশু নিখোঁজ আছে। পরে রাতে তাঁর থানায় জিডি করেছেন।

মাদ্রাসাটির শিক্ষক মো. নুরুজ্জামান বলেন, ছয়জনের মধ্যে মাদ্রাসায় তিনজন ছাত্র এসে বলে, অন্য তিনজন বাড়িতেই আছে। তাই তাঁরা বুধবারের আগে জানতে পারেননি যে তিন শিশু নিখোঁজ আছে। নিখোঁজের বিষয়টি জানতে পেরে এখন তাঁরাও খোঁজ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির, জিডির পর নিখোঁজ তিন ছাত্রের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর