1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) রেকর্ড অনুসারে সাজা শেষে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত অভিবাসন ডিপো থেকে মোট ৩৩ হাজার ৮০৭ বিদেশি বন্দিকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে টুয়ান তান হং পিনকে (পিএইচ-বাকরি) এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, তাদের মধ্যে ২৪ হাজার ৫৪২ প্রাপ্তবয়স্ক পুরুষ, ৮ হাজার ৮৭ জন প্রাপ্তবয়স্ক নারী, ৬৮১ জন ছেলে এবং ৪৯৭ জন বয়স্ক নারী রয়েছে। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানানো হয়নি। তবে ইন্দোনেশিয়ান নাগরিকরা সবচেয়ে বেশি বন্দি ছিলেন মোট ১৪ হাজার ৫৮৩ জন (৪৩.১%)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাছে বৈধ ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) কার্ড আছে তাদের প্রথমে যাচাইকরণের উদ্দেশ্যে এবং মুক্তির আগে ইউএনএইচসিআর-এ রেফার করা হবে।

তিনি বলেন, বন্দিদের প্রত্যাবাসন নিশ্চিত করার একটি ব্যবস্থা হিসাবে ইউএনএইচসিআর থেকে নিশ্চিতকরণ করা হয়েছিল যেন প্রত্যাবর্তনের নীতি লঙ্ঘন না হয়।

সাইফুদ্দিন বলেছেন, জিআইএম সর্বদা বন্দিদের দেশে পাঠানোর আগে ভ্রমণের কাগজপত্র দেওয়ার জন্য বিদেশি প্রতিনিধিদের সাথে সহযোগিতার মাধ্যমে অবিলম্বে প্রত্যাবাসনের জন্য সচেষ্ট থাকে।

তিনি বলেন, ইমিগ্রেশন ডিপোতে আটকদের প্রত্যাবাসন ইমিগ্রেশন ডিপোর প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কিত ইমিগ্রেশন মহাপরিচালকের স্থায়ী নির্দেশের ভিত্তিতে পরিচালিত হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর