1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়া থেকে দেশে ফেরার অপেক্ষায় ৩১ হাজার বাংলাদেশি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

মালয়েশিয়ার অভিবাসী পুনর্বাসন কর্মসূচির অধীনে দেশে ফেরার জন্য নিবন্ধিত ৩১ হাজার ৪১ জন বাংলাদেশি এখন দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ১লা মার্চ থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত পুনর্বাসন কর্মসূচিতে মোট ২০৬,৬০০ জন অবৈধ অভিবাসী (পিএটিআই) নিবন্ধিত হয়েছে, যার মধ্যে অনথিভুক্ত বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম অংশ হিসেবে উল্লেখযোগ্য স্থান দখল করেছে।

দেশটির হারিয়ান মেট্রো ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই কর্মসূচিতে নিবন্ধিতদের মধ্যে ৩১,০৪১ জন বাংলাদেশি রয়েছেন। এই তালিকায় ইন্দোনেশিয়ার নাগরিকরা শীর্ষে (৯৮,২৫৯ জন), এরপর ভারত (২৮,১৫২ জন), পাকিস্তান (১৪,০৮৯ জন), এবং মিয়ানমার (১৩,৩৬৬ জন)।

পুনর্বাসন কর্মসূচির অধীনে এখন পর্যন্ত ১,৮০,৩৪৩ জন অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন। বাকিদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

দাতুক জাকারিয়া বলেছেন, ‘এই কর্মসূচির সুযোগ নেয়ার জন্য পেনদাতাং অসিং টানপা ইজিন অর্থাৎ অবৈধভাবে বসবাসকারীদের (পিএটিআই) বিলম্ব না করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া তাদের সতর্ক করা হয়েছে যেন তারা কোনো এজেন্টের সহায়তা না নেন।

তিনি জানান, পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে দেশে ফেরার আগে অবৈধভাবে বসবাসকারীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে, যা অতিরিক্ত সময় থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের জন্য প্রযোজ্য।

দেশটির গণমাধ্যমের করা আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই কর্মসূচি অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা বিনা শাস্তিতে নিজ দেশে ফেরার সুযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। ফলে মালয়েশিয়া সরকার আশা করছে, এ কর্মসূচি অবৈধ অভিবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর