1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ রণক্ষেত্র: মাইকিং করে সংঘর্ষে, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে গতকাল শনিবার রাতে ৪ ঘন্টা টানা সংঘর্ষের পর রবিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে উপজেলাটি।

সকাল থেকে মাইকে গ্রামবাসীকে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ানোর আহবান জানানো হয়। পরে উপজেলার থানা বাজার পয়েন্টে তিন গ্রামের মানুষ দেশি অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পরেন। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যর্থ হওয়ার পর বেলা আড়াইটার দিকে সেনাবাহিনী ও র‍্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

জানা গেছে, মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি হয় বর্ণি গ্রামের বাবুল নামের একজনের সাথে কাঠালবাড়ী গ্রামের এক ব্যক্তির। তুচ্ছ এই ঘটনায় হাতাহাতি হয়। পরে কোম্পানীগঞ্জ গ্রামের কয়েকজন সেখানে থাকলে সংঘর্ষটি কাঠালবাড়ী ও কোম্পানীগঞ্জ গ্রামের সাথে লেগে যায়। দুই গ্রাম গত রাতে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছেন। অনেকগুলো মোটরসাইকেল পোড়ানো হয়েছে এবং দোকানপাট ভাংচুর হয়েছে এতে আহত হয়েছেন অনেকেই আজ সকালে উপজেলার বর্ণি গ্রাম মাইকিং করে কাঠালবাড়ি গ্রামের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। আগের রাতে চার ঘন্টা সংঘর্ষের পর সেনাবাহিনী এসে তাদের নিবৃত্ত করে।

এরপর রবিবার সকাল থেকে ফের কাঠালবাড়ী গ্রামের লোকজন একত্রে জড়ো হন থানা বাজার নামক স্থানে । এরপর দুই পক্ষের লোকজন লাঠিসোটাসহ দেশিয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ান। সংঘর্ষে অসংখ্য আহতের খবর পাওয়া গেছে। একটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

বেলা আড়াইটার দিকে বিপুল সংখ্যক সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আইনশৃঙ্খলাবাহিনী তাদের দুই দিকে সরিয়ে দিয়েছে। তবে দুই গ্রামের লোকজনই দুই পাশে অবস্থান করছেন। পরিস্থিতি এখনো থমথমে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর