1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

বিজয় দিবসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌহাট্টাস্হ ভোলানন্দ নৈশ্য বিদ্যালয় প্রাঙ্গনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা সভাপতিত্বে ও জেলা সদস্য মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কথাকলি সভাপতি শামসুল বাসিত শেরো, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাহুল ভট্টাচার্য, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুঁজিবাদী শাসনের যাঁতাকলে পিষ্ট। ফলে সমাজে বৈষম্য বাড়ছে। পুঁজিবাদী -ভোগবাদী সংস্কৃতি গোটা সমাজ কে অবক্ষয়ের দিকে ধাবিত করছে।

বক্তারা উগ্র জাতীয়তাবাদী-আগ্রাসী সাম্প্রদায়িক উম্মদনার বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা নৃত্য, গান, কবিতা পরিবেশন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর