হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরজিত চন্দ্র বমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের শুটকু চন্দ্র বমনের ছেলে। জানা যায়, সুরজিত চন্দ্র বমন যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে দশটায় কাজ করার সময় অসাবধানতা বসত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানার এসআই সাদরুল হক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে...
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরজিত চন্দ্র বমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের শুটকু চন্দ্র বমনের ছেলে।
জানা যায়, সুরজিত চন্দ্র বমন যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে দশটায় কাজ করার সময় অসাবধানতা বসত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই সাদরুল হক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।