1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বিজয় দিবস উপলক্ষে মিশিগানে আলোচনা সভা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে প্রাক্তন ছাত্রলীগ মিশিগান যুক্তরাষ্ট্রের ব‍্যনারে আলোচনা সভা, দোয়া ও নৈশভোজ অনুষ্টিত হয়েছে।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও তথ‍্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান ও সাবেক ছাত্রনেতা মো. আফজাল হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

সভায় বক্তারা বলেন, ধৈর্য ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও ২ লাখ বীরাঙ্গনার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খুব শিঘ্রই দেশে বড় ধরনের পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের সাথে খাপ-খাইয়ে সবাইকে দেশ গঠনে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিশিগান আওয়ামী লীগ নেতা সাবুল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ‍্য বিষয়ক সম্পাদক সাদেক খাঁন খোকন।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওসমানীনগর আওয়ামী লীগের সাবেক প্রবীন মুরব্বি আব্দুর রব, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস‍্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ সেবুল, চট্রগ্রামের সাবেক ছাত্রনেতা হাসান মুরাদ চৌধুরী ,মিশিগান স্টেট আওয়ামী লীগ নেতা নজরুল রহমান, বিয়ানীবাজার উপজেলা সাবেক ছাত্রনেতা সুলতান জে শরীফ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইন্জিনিয়ার আহাদ আহমদ, সাবেক ছাত্রনেতা জাবেদ সিরাজ, মিশিগান স্টেট যুবলীগের সহসভাপতি মো. মোমিন হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম তুষার, রেজাউল হাসান।

আরো উপস্থিত ছিলেন মিশিগান কমিউনিটি নেতা মতিউর রহমান শিমু, মিশিগান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলি আহমদ ফারিশ, জাফর ইকবাল মল্লিক, মো. ইউনিস, ইমরান চৌধুরী রাজীব, সারোয়ার খান, আলি আহমদ, শাহ মো. আজরাফ, ইমরুল হাসান ইমরান, শিপলু মল্লিক, ফয়ছল আহমদ, তাজুল চৌধুরী, পারভেজ আহমদ, মো. শাহিদুল আলম, মো. হানিফ, হুমাউন কবির রুহেল, মিশিগান ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস‍্য আরিফ আরমান জিসান, মো. মালেক প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর