1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

টাস্কফোর্সের অভিযানে জৈন্তাপুরে ২ জনের বিনাশ্রম কারাদণ্ড

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার বিভিন্ন নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২জনকে আটক সহ ৮ জনের নিকট হতে জরিমানা আদায় করা হয়। উপজেলার সারী-৩ লালাখাল এলাকায় অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মিজ ফারজানা আক্তার লাবনী। 
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের সময় ছয়টি নৌকা ধ্বংস করে নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়। বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫ এ  দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দন্ড প্রাপ্তরা হলেন, জৈন্তাপুর উপজেলার গর্দ্দনা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইসলাম উদ্দিন (৩৪) ও একই গ্রামের কয়সর আহমেদ (২৮)।
দুপুর ২টায় সহকারী কমিশনার (ভুমি)র নেতৃত্বে উপজেলার ৪নম্বর বাংলা বাজার ও আসামপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালিত হয়।
আসামপাড়া গ্রামের বিভিন্ন বালু মহাল হতে নিষেধাজ্ঞা অমান্য করে বালু পাথর উত্তোলন করায় ও স্তুপ করে রাখা ২০ ট্রাক বালু ও পাথর জব্দ করা হয়। অপরদিকে পরিবেশ দূষণ করে ক্রাশার মিল চালানোর দায়ে দুইটি ক্রাশার মিলকে আর্থিক জরিমানা আদায় ও একটি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে ক্রাশার মিল ও বালু পাথরের সাথে জড়িত থাকায় অন্তত ৮জন ব্যাক্তির নিকট হতে জরিমানা আদায় করে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র লালাখাল বিওপির সদস্য সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড)  মিজ ফারজানা আক্তার লাবনী জানান,অভিযান করে ২জনকে বিনাশ্রম কারাদণ্ড ও ৮জনকে জরিমানা আদায়ের মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর