1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জে ‘জাসাস’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সুনামগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাস জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জাসাস এর সভাপতি ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম এর পরিচালনায়, বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদের আহমদ, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জাসাস এর যুগ্ম আহবায়ক মানিক উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন-সৈরাচার হাসিনা সরকারের আমলে রাজনীতিবিদদের পাশাপাশি মামলা-হামলা থেকে রেহাই পায়নি সাংস্কৃতিক কর্মীরাও। এরই ধারাবাহিকতায় বেবি নাজনীন, কনকচাঁপা, মনির খাঁন এমনকি জাসাস এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শিক্ষাবিদ শেরগুল আহমেদ সহ সংগীতশিল্পীরা নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। প্রেতাত্মা সরকার পতনের কারণে আজ প্রাণখুলে কথা বলছেন বাংলার জনগন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাসাস শিল্পীবৃন্দ ও স্থানীয় সংগীতশিল্পীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর