1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ফুটবল খেলতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসগাড়ির ধাক্কায় আবির আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির আহমদ গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, প্রাথমিকভাবে তিনি খবর পেয়েছেন কয়েকটি ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ফুটবল খেলছিলো।

এরমধ্যে হঠাৎ করে সিলেটগামী গেইটলক বাসগাড়ির সঙ্গে স্কুল ছাত্র আবিরের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে এবং গাড়ি জব্দ করে চালক গ্রেফতারে অভিযান করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর