1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে ৪৮ বিজিবি’র মতবিনিময় সভা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ আয়োজনে মতবিনিময় সভা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে এই মতবিনিময় সভা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুখ হোসেন পিবিজিএম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে সিমান্তের সুরক্ষায় ও মানুষের জানমাল রক্ষায় জন-সচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন।বক্তব্যে বলেন, সীমান্ত সুরক্ষা বিজিবির তৎপরতা অব্যাহত আছে।নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্ত ঘেঁষা এলাকা পরিহার করে চলতে জন-সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

উপস্থিত অতিথিবৃন্দ শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে পূর্বের ন্যায় পাথর কুয়ারী খুলে দেয়ার বিষয়টি বিজিবির মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নেয়ার আহবান জানান। তারা বলেন কুয়ারী বন্ধ থাকায় সীমান্তে চোরাচালান বেড়ে গিয়েছে। অত্র উপজেলায় সিংহভাগ শ্রমিক পাথর উত্তোলনের কাজে জড়ীত। এখন পাথর উত্তোলনের অনুমতি না থাকায় বাধ্য হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাচ্ছে। যার ফলে প্রাণহানি সহ ভারতে আটকের ঘটনা ঘটছে।

আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, হাজী মোস্তাক আহমেদ চৌধুরী, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বিশিষ্ট মুরব্বি আব্দুস সাত্তার, শ্রীপুর পাথর কোয়ারী সমিতির সভাপতি আব্দুল আহাদ, সোলেমান আহমদ কন্টু, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অলিউর রহমান সরকার, সুনীল দেবনাথ, জাহিদ মিয়া, রফিক আহমেদ, ইউপি সদস্য আব্দুল হালিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বৃহত্তর ৪নং বাংলা,সীমান্তবর্তী এলাকা ও প্রান্তিক এলাকা থেকে আগত পুরুষ মহিলা, শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর