1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শীতকালে ডাব খাওয়া কি স্বাস্থ্যকর?

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

গরম কালের মতো শীতকালেও ডাব খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কারণ, শীতকালে ঘাম কম হওয়ায় পানি খাওয়া বেশ কমে যায়। কিন্তু আবহাওয়া অতিরিক্ত শুষ্ক থাকায় ডিহাইড্রেশনের সমস্যা দেখা যেতে পারে। ডাবের পানি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

ডাবের পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও জিংকের মতো উপকারী উপাদান রয়েছে। যা শীতকালে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

শীতে ত্বক রুক্ষ্ম হয়ে যায়। ফলে অনেক সময় ত্বক ফেটে যায়। যার ফলে বলিরেখা, ফাইন লাইন, কপালে ভাজ, চামড়া কুঁচকে যায়। এই সমস্যাার সমাধানও সেই ডাবের পানি। যা ত্বকের কোষগুলোকে ভাল রাখে। মৃত কোষ দূর করে, নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

শীতে বেশি পানি না খাওয়ার কারণে অনেকেরই প্রস্রাবে ইনফেকশন হওয়ার আশঙ্কা থেকে যায়। ডাবের পানি এই আশঙ্কাকেও দূর করতে পারে।

ত্বকের যে কোনও সমস্যা সমাধানে ডাবের পানির জুড়ি নেই। ত্বকে দাগ দূর করার পাশাপাশি, শীতে খুশকির কারণে যে ব্রণের সমস্যা দেখা যায়, সেই দাগ দূর করতেও ডাবের পানি খেতে পারেন। সূত্র- নিউজ ১৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর