1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড অঙ্কনের

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের শুরু থেকেই বড় রানের দেখা মিলছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আসরের তৃতীয় ম্যাচে হয়েছে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ডও। ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে চিটাগাং কিংসকে ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। বিজয়ী দলটির হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন মাত্র ১৮ বলে ফিফটি করেছেন।

আর তাতেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ডে নাম তুলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে ২০২৩ বিপিএল আসরে ১৯ বলে ৫০ করেছিলেন রংপুর রাইডার্সের রনি তালুকদার। সেটিও হয়েছিল একই ভেন্যু মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রনির করা সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অঙ্কন।

যদিও বিপিএলে এর আগে সমান ১৮ বলে ফিফটির নজির আছে আরও দুটি। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুশদিল শাহ এবং ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়েন। তাদের তালিকায় যৌথভাবে নাম উঠেছে অঙ্কনের। আজ তার ব্যাটিং ঝড়েই মূলত ২০৩ রানের বড় পুঁজি পায় খুলনা।

এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডও হয়েছিল ১৮ বলে। লিটন দাস ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই কীর্তি গড়েছিলেন। তবে বিপিএলে অঙ্কনের ১৮ বলে ফিফটি তৃতীয় দ্রুততম। এর আগে পাকিস্তানের আহমেদ শেহজাদ ২০১২ সালে ১৬ এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ফিফটি করেন মাত্র ১৩ বলে।

প্রসঙ্গত, ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত ছিলেন অঙ্কন। তার রেকর্ডের ম্যাচে খুলনা টাইগার্সও জয় দিয়ে বিপিএলের আসর শুরু করেছে। শামীম পাটোয়ারীর ৩৮ বলে ৭৮ রান ছাড়া চট্টগ্রামের পক্ষে কেউ কার্যকরী ইনিংস খেলতে পারেননি। ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট চিটাগাং কিংস। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর