1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

তামাবিল মহাসড়কের পাশে থেকে সেলুন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

সিলেট তামাবিল জাফলং মহাসড়কের ২নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন এলাকা হতে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যাক্তির নাম সালাউদ্দিন (৩৫)। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র।

গত ৭ বছর যাবৎ উপজেলার ৪নং বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে সে স্যালুন ব্যবসা করতো।

পুলিশ সূত্রে জানায়, শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪নং বাংলা বাজারে ফিরছিলো সালাউদ্দিন।

রবিবার (৫ই জানুয়ারি) ভোরে স্থানীয় এক ব্যাক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।এ সময় মরদেহের মুখমন্ডল খেতলে যাওয়া রক্তাক্ত অবস্থায় ছিলো।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোন বেপোরয়া গতির গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হতে পারে।এছাড়াও মরদেহের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে।এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট পরিহিত অবস্থায় ছিলো।

পরে তামাবিল হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আসে।এসময় ঘটনাস্থলে ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর