1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে উদ্বোধন ও দোয়া মাহফিল

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়।

বুধবার (০১ জানুয়ারী ২০২৫) ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সন্ধ্যা ৫.৩০ মিনিটে (মাগরিবের নামাজের পর) ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি কালাম বিন মনির।

উদ্বোধন ও দোয়া মাহফিলে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের, উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুব সম্পাদক শাহরিয়া হাসান, সিবিযুকস’র সদস্য মোঃ শাহী ইসলাম মারুফ, মোঃ শাহনুর আলী, উবায়দুল হাসান রায়হান, সামী আহমদ সহ প্রায় অর্ধশতাধিক মুসল্লি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর