1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: সমাজতান্ত্রিক‌ মহিলা ফোরাম

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা।

রোববার (৫জানুয়ারি) বিকাল ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা আহ্বায়ক মাসুমা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রত্না বসাক, অর্চিতা শর্মা, লাবলি দে প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ নির্মাণ সম্ভব না। অথচ স্বাধীনতার ৫৩বছর পরও দেশের নারীরা আইনগতভাবেই বৈষম্যের শিকার। সম্পত্তিতে সমঅধিকার না থাকায় পরিবার ,সমাজ ও রাষ্ট্রে প্রাপ্য অধিকার থেকে নারীরা বঞ্চিত হয়। একদিকে পুঁজিবাদী অর্থনীতির কারণে ধনী-গরীব বৈষম্য অন্যদিকে পুরুষতান্ত্রিক ব্যবস্থার কারণে নারী হিসেবে অর্থাৎ দ্বৈত শোষণের শিকার হতে হয়।

আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর মৌলিক মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর