1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জামালগঞ্জে গুণীজন সম্মাননা পেলেন ১০ শিক্ষক

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পঠিত

জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও ‘ভাটিবৃন্ত’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহসিন কবিরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও সহ সভাপতি রেজাউল করিম কাপ্তানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রব, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবর, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো.ওয়ালী উল্লাহ সরকার।

অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী ১০জন শিক্ষককে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুনীজন সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান ও ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী, সাপ্তাহিক “জামালগঞ্জ সংবাদ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক কবি ও সাহিত্যিক ফজলুল হক দোলন।

গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ তালুকদার, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গুল আহমেদ, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল করিম, সাচন বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছ মিয়া, সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাও. আজিজুল হক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোৎস্নেন্দু কুমার সরকার, যশমন্তপুর শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজির উদ্দিন, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন।

এর আগে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা গুণীজনদের ফুল দিয়ে বরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর