1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগরের সম্পাদক আবেদ রাজা’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছেন লন্ডন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ ।

সোমবার রাত ৮ টায় লন্ডনস্থ ক্যানর স্টেটে একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানর স্টেট বনফুলে সন্ধ্যা ৮টায়।

উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়ছল আহমদ, লন্ডন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা শামীম আহমদ, আমিনুল ইসলাম, আল-মামুন, সৈয়দ আনছার আলী সহ প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই বিএনপি নেতা আবেদ রাজা’র বাংলাদেশ যাত্রা নিরাপদ ও সফলের জন্য আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন লন্ডন বিএনপি নেতা আবেদ রাজা। দেশে এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।

আবেদ রাজা আওয়ামী সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি। তবে দেশের জনগণের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার তিনি দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর