1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

রংপুরের ইফতিখার-হেলসের অভিনয়ের ভিডিও ফেসবুকে ভাইরাল

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ রংপুর রাইডার্স দল অবিশ্বাস্যভাবে দাপট দেখাচ্ছে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটিও হারেনি তারা। মাঠে যেমন পারফর্ম করছেন, মাঠের বাইরেও দলের খেলোয়াড়রা রয়েছেন ফুরফুরে মেজাজে। সম্প্রতি রংপুর রাইডার্সের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দলের দুই তারকা পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ এবং ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস, জনপ্রিয় একটি বাংলা সংলাপে অভিনয় করেছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলস ব্যাটিং অনুশীলন করছেন এবং ইফতিখার ফিটনেস ট্রেনিং করছেন। হঠাৎ করে হেলস, ইফতিখারকে চেয়ারের ওপরে রাখা কফির কাপ নিতে দেখে বলেন, ‘মুরব্বি মুরব্বি… উঁহুহু!’ তখন ইফতিখারও মজার মুহূর্তে যোগ দেন ‘সোনামণি সোনামণি, বসো বসো…!’ এই সংলাপটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং হয়ে উঠেছে।

ভিডিওটি প্রকাশের পর রংপুর রাইডার্সের ফেসবুক পেজে রিঅ্যাক্ট পড়েছে ২৩ হাজারেরও বেশি এবং মন্তব্য এসেছে প্রায় ৬০২টি, যা দলের অন্য পোস্টের চেয়ে অনেক বেশি।

এদিকে, হেলস এবারের বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। এখন পর্যন্ত ২১৩ রান সংগ্রহ করেছেন তিনি, সিলেটের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিও করেছিলেন। ইফতিখারও ৬ ম্যাচে ১৬১ রান করেছেন, যেটি দলের জয়যাত্রায় বড় অবদান রেখেছে।

রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ আগামী ১৩ জানুয়ারি, খুলনার বিপক্ষে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর