1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মায়ের সেবায় দিনরাত হাসপাতালে তারেক রহমান

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

মায়ের সেবায় প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্য সদস্যরাও থাকেন।

এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া এখন অনেকটা উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালের হাঁটাচলা করছেন, কথা বলছেন সবার সঙ্গে।

প্রতিদিনের মতো রোববারও (১২ জানুয়ারি) হাসপাতালের এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালের এসেছেন তিনি।

এসময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, সবাই সবার জন্য দোয়া করি। এরপর রাত ১১টায় বের হন হাসপাতাল থেকে। এই পুরো সময় মায়ের পাশে থেকেছেন তারেক রহমান।

এসময় ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকে তাদের সঙ্গে দেখা যায়।

এদিকে পুরোপুরি চি‌কিৎসা শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেনকে উদ্ধৃত করে যুক্তরাজ্য বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু গণমাধ্যমকে এ কথা জানান।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে গত ৭ জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। ৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। পরে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর