1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটে পাথর তুলতে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত (বাঙ্কার) এলাকায় পাথর তুলতে গিয়ে মাটিচাপায় লিটন মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

লিটন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী গ্রামের নবিজ আলির ছেলে।

বাঘারপাড়ের ইউপি সদস্য মো: কবির আহমেদ লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে একদল পাথরশ্রমিকের সাথে লিটন রোপওয়ের সংরক্ষিত (বাঙ্কার) এলাকায় যান। সেখান থেকে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়েন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।

এদিকে, রোপওয়ের নিরাপত্তায় থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪৯ সদস্যের কেউই ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারেননি বা বলতে চাননি। এ বিষয়ে আরএনবির উপ-পরিদর্শক ও ভোলাগঞ্জ রোপওয়ের ইনচার্জ মো: জসিম উদ্দিন জানান, ‘সকালে ভোলাগঞ্জে ডিউটিতে এসে এক চা দোকানির কাছ থেকে শুনেছি। কিন্তু বাঙ্কারে গিয়ে এরকম কোনো ঘটনার আলামত পাইনি। দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

ইউপি সদস্য মো: কবির আহমেদ বলেন, ‘পেটের দায়ে লিটন পাথর উত্তোলনের কাজ করতে গিয়ে মারা গেছে। তিনি বিবাহিত ছিলেন। তার পাঁচ ও তিন বছরের দু’টি শিশু সন্তান আছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ বাড়িতে নিয়ে এসেছে।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর ঘটনা সম্পর্কে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আরএনবির কাছে জানতে চেয়েও তথ্য পাইনি। দুপুর ২টায় স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত বলেন, ফেসবুকে এক সাংবাদিকের পোস্ট থেকে দুর্ঘটনার বিষয় জেনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) বলব।

তিনি জানান, রোপওয়ের সংরক্ষিত এলাকার মাটির নিচে পাথর থাকায় শ্রমিকরা অবৈধভাবে পাথর উত্তোলন করে। গত ৫ আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে পাথরখেকো চক্রের তৎপরতা বেড়েছে। নিয়মিত টাস্কফোর্সের অভিযানেও বন্ধ হচ্ছে না এসব কর্মকাণ্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর