1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শামীম, সম্পাদক সালাম

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) রাতে রাজধানী দোহা নিউ জামান রেস্টুরেন্টে নতুন কমিটি ঘোষণা করেন দায়িত্বপাপ্ত নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন মামুন।

চ্যানেল২৪ কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীমকে সভাপতি, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালামকে সাধারণ সম্পাদক এবং সি প্লাস টিভি সজল মালাকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আরটিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, প্রচার সম্পাদক ৭১ বাংলা টিভি কাতার প্রতিনিধি রিয়াজ হোসেন সাদ্দাম, কার্যকরী সদস্য মোহনা টিভি কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন।

নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিনের মধ্যে ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর