1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তারুণ্যের উৎসবে বিতর্ক প্রতিযোগিতায় হরিপুর স্কুল চ্যাম্পিয়ন

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত দোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” বিতর্ক প্রতিযোগিতায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

রানার্সআপ হয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- আবেদ হোসেন প্রাথমিক শিক্ষা অফিসার জৈন্তাপুর, নুরুল ইসলাম প্রধান শিক্ষক চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়।

জৈন্তাপুর উপজেলার ৩টি স্কুল নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজির সরকার,জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল, বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছিল হরিপুর স্কুল ও বিপক্ষের দল জৈন্তাপুর সরকারি স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এ দুটি দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন হরিপুর স্কুলের শিক্ষার্থী হুমায়ারা রশিদ শাহী।

পরে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৫টি বিদ্যালয়। হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। কুইজ প্রতিযোগিতায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আক্তার ১ম, হুমায়ারা রশিদ শাহী ২য়, ছিদ্দিকা আক্তার তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, বিশেষ ভাবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজির আলী সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, মাস্টার দেওয়ান আল কাইজার চৌধুরী, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মাস্টার সাইফুল আলম, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল মাসুদ পারভেজ, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় সাইফুল ইসলাম, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রভাষক রসায়ন মো: বোরহান উদ্দিন বিশ্বাস, প্রাণিবিদ্যা প্রভাষক মো: নাজমুল ইসলাম বাপ্পি প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর