1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে, মায়ের জন্য দোয়া করার জন্য।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মাধ্যমে এই দোয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এদিকে, শুক্রবার রাত ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তিনি (জাহিদ হোসেন) বলেছেন চেয়ারপার্সনের চিকিৎসার বিষয় বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানাবো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলেছে।

অন্যদিকে, যুক্তরাজ্য বিএনপির আয়োজনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর