1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাছ বিক্রিকে কেন্দ্র করে বাগবিতণ্ডা থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বউবাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুজন আহত হয়।

পরে বিষয়টি সালিসের মাধ্যমে সমঝোতার চেষ্টা করে স্থানীয়রা। এর জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয় পক্ষের লোকজন। দুই পক্ষের লোকজন ইট ও পাথর নিক্ষেপ করে। এ সময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। সে সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ফের যান চলাচল শুরু হয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর