1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিকৃবিসহ সমন্বিত কৃষিগুচ্ছের রেজাল্ট ৩০ অক্টোবর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৫ অক্টোবর)। এই পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশ কড়া বে বলে জানানো হয়েছে।

শুক্রবার ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৯ শতাংশ, যা বিগত বছর গুলোর তুলনায় সর্বনিম্ন। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট আটটি প্রধান কেন্দ্রে এবং তিনটি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমন্বিত কৃষি ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর মোট তিন হাজার ৭১৮টি আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫১ হাজার ৮১১ জন।

কুড়িগ্রাম ব্যতীত বাকি আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মূল কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উপকেন্দ্র করে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পঞ্চম বারের মতো অনুষ্ঠিত সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এবছর নেতৃত্বে দিচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়।

গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. এএসএম লুৎফুল রাহমান বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উপস্থিতির হার কিছুটা কম ছিল।

কৃষিগুচ্ছের ৩ হাজার ৭১৮ টি আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা এক হাজার ১১৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

প্রসঙ্গত, ফলাফল প্রকাশের পর আগামী ৯ নভেম্বর থেকে কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর