1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শীতকালে খুশকি দূর করার ৩ উপায়

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

শীতকালে মাথার খুশকি একটি কমন সমস্যা। বেশিরভাগ মানুষই এই সমস্যায় ভোগেন। তবে ঘরোয়া উপায়ে খুব সহজেই এটি নির্মূল করা যায়।

চলুন জেনে নেই মাথার খুশকি দূর করার তিনটি ঘরোয়া কার্যকর উপায়—

তেল ব্যবহার করুন

নারকেল তেল বা অলিভ অয়েল: তেল হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটি স্ক্যাল্পকে আর্দ্র রাখার পাশাপাশি খুশকি দূর করতে সহায়তা করে।

টি ট্রি অয়েল: এর অ্যান্টি-ফাঙ্গাল গুণ মাথার খুশকি কমাতে কার্যকর ভূমিকা পালন করে। এক বা দুই ফোঁটা টি ট্রি অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

বেকিং সোডা ব্যবহার করুন

এক চামচ বেকিং সোডা সরাসরি স্ক্যাল্পে ঘষুন। এটি অতিরিক্ত তেল এবং মৃত কোষ দূর করে। ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

ঘরোয়া প্যাক ব্যবহার করুন

মেথি বীজ: মাথার খুশকি কমাতে মেথি বীজ ভিজিয়ে পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগান। এটি খুশকির জন্য খুবই কার্যকর।

দই ও লেবুর প্যাক: এক কাপ দইয়ের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতে এবং স্ক্যাল্পকে শীতল রাখতে সহায়তা করে।

পরামর্শ

* মাথার ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখুন।

* শীতকালে গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন।

* পুষ্টিকর খাবার গ্রহণ করুন, বিশেষ করে ভিটামিন বি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার।

এ ছাড়া আপনার স্ক্যাল্পের সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর