1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জৈন্তাপুরে তারুণদের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বুধবার (২২ জানুয়ারী) বেলা ১১টায় বৃক্ষরোপন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের যৌথ বাস্তবায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিমের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সুমন হরি প্রিয়া দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি সদস্য শামসুজ্জামান সেলিম, মনির আহমেদ, মহিলা ইউপি সদস্য অর্চনা রানী চন্দ, রোমানা বেগম, ইউনিয়ন হিসেবে
সহকারী মাহমুদুল হাসান, মহিলা উদ্যোক্তা আমিনা বেগমসহ অন্যান্যরা।

ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ এর বেশী ফলজ গাছে চারা রোপন করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর