1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে ৪ গাড়িতে ডাকাতি

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার মধ্যরাতে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি লরির গতি রোধ করে। লরিটি সড়কে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী আহত হন।

যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ডাকাতেরা সব নিয়ে গেছে। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল।’

আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, নারীদের স্বর্ণালংকারসহ বাসের যাত্রীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতেরা। চালককে মারধর করা হয়েছে। তাতে অনেকে আহত হয়েছেন।

আলী হোসেন নামের এক প্রাইভেট কারচালক বলেন, ‘সামনে চার-পাঁচটি গাড়ি দাঁড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এ সময় ডাকাতের হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়।’

এ ব্যাপারে জানতে চাইলে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কবির আহমদ বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতেরা যাত্রীদের কিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর