1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

মসজিদের জমি ও বিল অবৈধ দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের রাধানগর জামে মসজিদের জমি ও বিল জোর করে অবৈধ দখলকারী ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত লাল খাঁর ছেলে ইমানি খাঁ (৪২), মোমেন খাঁ (৩৮) ও মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হক (৪৬) এর বিরুদ্ধে এলাকাবাসী ও মসজিদ কমিটির ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে রাধানগর গ্রামবাসী ও মসজিদ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে জোবায়ের আহমেদ বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাকিল, মসজিদ কমিটির সভাপতি আরব আলী মড়ল, সহ-সভাপতি আলী উছমান, কোষাধ্যক্ষ সাহেদ মিয়া, শাহ আব্দুল্লাহ, নূর মিয়া, সুলতানা খাঁ, রিপন মড়ল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামবাসীর রেকর্ড ভুক্ত জমি ও সরকারি খতিয়ানের কয়েকটি ডোবা বিল কান্দাপাড়া জামে মসজিদের নামে ইজারা পেয়ে নাইন্দারবিল অংশ রাধানগর জামে মসজিদকে দিয়ে দেওয়ায় দীর্ঘদিন যাবৎ মসজিদের দখলকৃত নাইন্দারবিল ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত লাল খাঁর ছেলে ইমানি খাঁ (৪২), মোমেন খাঁ (৩৮) ও মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হক (৪৬) নিজস্ব মালিকানা দাবি করে অবৈধভাবে জোর দখলের বিভিন্ন ভাবে পায়তারা করছে। তাই আমরা এর প্রতিবাদে এই মানববন্ধন করছি। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তা না হলে আমরা জেলা প্রশাসকের কাছে যেতে বাদ্য হবো।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন এর কাছে উক্ত সম্পত্তি যাতে নির্বিঘ্নে রাধানগর মসজিদ ভোগ দখল করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরে একটি স্মারকলিপি প্রধান করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত ইমানি খাঁ বলেন, মানববন্ধনের বিষয়ে আমি কিছুই জানিনা। আর কোনো মসজিদের জমি বা বিল আমারা অবৈধ দখল করিনি। আমরা বন্দো*বস্তভাবে পেয়েছি। তবে আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ এনে মানব*বন্ধন করা হয়ে থাকে তা মিথ্যা বানোয়াট।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, মানববন্ধন হয়েছে আমি শোনেছি। তবে স্মারকলিপির বিষয়ে আমি জানিনা। হয়তো অফিসে নাজিরের কাছে দিয়ে যেতে পারে। হাতে পেলে আমি তা খতিয়ে দেখবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর