1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

সিলেটের জকিগঞ্জে ঠেলাগাড়িতে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নাসির আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে নাসির আহমদ (৩৩) ঠেলাগাড়ি নিয়ে বাংলাবাড়ি থেকে লাকড়ি আনতে যান। রাত ১০টার দিকে কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে নাসিরসহ মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসিতে রহিম ও সাফিকে প্রাথমিক চিকিৎসা দেন। নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। পথে নাসির আহমদ মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জকিগঞ্জ থানার এসআই শামসুল হক সুমন জানান, নাসিরের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর