1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি-হ-ত

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

সিলেট-তামাবিল মহা সড়কের উমনপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত অনুমান সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের উমনপুর নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমান উরফে মরা ড্রাইভারের ছেলে দুলাল আহমেদ(৪৫)।

স্থানীয়রা জানান, সোমবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে মটরসাইকেল যোগে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুর ট্রানিং এলাকায় দূর্ঘটনার কবলে পড়েন। তবে কিসের সাথে দূর্ঘটনাটি ঘটেছে তার কারন জানা যায়নি।

দুলাল আহমেদ কে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন ।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর