1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভিনিকে সাড়ে ১২ হাজার কোটি টাকার প্রস্তাব সৌদি ক্লাবের

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। তার আগে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে দেশটি। যার শুরুটা হয়েছিল কাতার বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানোর রোনালদোকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সৌদি ক্লাবে নিয়ে এসে। এরপর বেনজেমা, নেইমার, মানের মতো তারকারা সৌদি আরবের পাড়ি জমিয়েছেন।

কিন্তু তাতেও সন্তুষ্ট নয় দেশটির ফুটবল কর্মকর্তারা। তাদের চোখ এবার ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। মেসি-রোনালদোদের যুগ শেষে ফুটবলে চলছে এখন ভিনিসিয়ুস-এমবাপ্পে-লামিনে ইয়ামালদের যুগ। এই তরুণ ফুটবলারদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিনিসিয়ুস। তাই তাকে সৌদিতে আনতে রীতিমতো টাকার বস্তা নিয়ে পিছনে ছুটছে দেশটির ফুটবল কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে রিয়ালের সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি।

এদিকে গত সোমবার স্পেনের সংবাদমাধ্যম এএস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু কী তাই, দলবদলের ফি হিসেবে দিতে চায় ৩০ কোটি ইউরো।

সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব। পারিশ্রমিকে ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ৬৬৪ কোটি টাকা), দলবদল ফি হিসেবে বাকি ৩০ কোটি। সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী, সেটি অবশ্য জানানো হয়নি। রিয়ালে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো।

তাই আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয় সৌদি প্রো লিগ থেকে আসা লোভনীয় প্রস্তাব নিয়ে কি ভাবছেন ভিনি। এ সময় তিনি টনি ক্রুসের প্রসঙ্গ টানে আনেন। ২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক এই মিডফল্ডার। সেই প্রস্তাব নাকচ করে দিয়ে ক্রুস রিয়ালেই গত বছর অবসর নেন।

আনচেলত্তি বলেন, আমি ফুটবলে সবকিছু বুঝি। টনি ক্রুসের অবসর নেয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি পেরেছিলাম। আমি সবকিছু বুঝি। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, খেলোয়াড়টি (ভিনি) সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায় উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।

রিয়ালের সঙ্গে ভিনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত তবে চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর