1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে ওবায়দুল কাদের সহ ৭২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামালসহ ৭২ জনের নাম উল্লেখ ও ২’শ জনকে অজ্ঞাত রেখে মামলা করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমন। বুধবার (২৯ জানুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে (কোতোয়ালী সিআর ১৪৬/২৫ ইং) মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি গ্রহণ করে তদন্ত রিপোর্ট প্রেরণের জন্য অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানাকে নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী হানিফ আহমদ।

মামলার অন্যান্য আসামিরা হলেন, বিজিত চৌধুরী, পিযুষ কান্তি দে, মতিউর রহমান, জালাল আহমদ, নাজমূল হক নজই, আব্দুল মন্নান, হিরন মিয়া, নুরুল ইসলাম, সঞ্জয় দেব, সুহেল আহমদ চৌধুরী, মোঃ খুরশেদ আলম, আসরাফ চৌধুরী, শান্তানু দত্ত সন্তু, মোঃ তৌফিকুল আলম বাবলু, আমির আলী, মোঃ হাফিজুল, নওয়াব আলী, আনোয়ার মিয়া, আবুল কালাম আজাদ, আশফাক আহমদ, নাহিদ ইসলাম (লালই), আজমল, রুবেল আহমদ, সাকিল আহমদ, ওয়াহিদ আহমদ, কিনু মিয়া, নুরুল হক, আতাই মিয়া মঞ্জুর, মাসুদ আহমদ, আব্দুল কাদির সাদেক, নিরজন সরকার, মনু আহমদ (মুন্না), ইকবাল আহমদ, আবিদুল হক রুমেন, সঞ্জয় কবির, বারী মিয়া, আব্দুস সালাম (কবি), মৃত্যুঞ্জয় ভট্টাচার্য্য, ফয়সল আব্দুল্লাহ, শাহ আলম (কফি), মাজহারুল ইসলাম জুবের, শাহীন চৌধুরী, এহসানুল হক, সাহেদ আহমদ, তহুরুল ইসলাম বাবর, জুনুন চৌধুরী, মঈন উদ্দিন, এম.এ মতিন, এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, ফরহাদ আহমদ, সাগর রায়, রফিকুল ইসলাম রফিক, শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আমির আলী, জাকুয়ান আলম, শামছুউদ্দিন, রুহেল আহমদ, সুনাম উদ্দিন, মামুন মিয়া, রাসেল আহমদ, সুজন আহমদ, বিশ্বনাথ থানার সরুয়ালা গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে সামরান হোসেন চৌধুরী রাজু, হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আলী আকবর, সিলেট মহারগরীর এয়ারপোর্ট থানার খাসদবির বন্ধন সি/৫ বাসার বাসিন্দা জয়নাল আবদিন লয়লুর ছেলে ও ছাত্রলীগ ক্যাডার আল জাবের আহমদ রুম্মান, একই থানার কাকুয়ারপাড় গ্রামের মৃত মাধব আলীর ছেলে রাসেল মিয়া সহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতা, বিএনপি নেতৃবৃন্দ সহ অনেক নেতা-কর্মী কোতোয়ালী থানাধীন বন্দর পয়েন্টে সম্মুখে পৌঁছামাত্র বর্ণিত আসামীগণসহ ১৫০/২০০ জন্য সন্ত্রাসী রামদা, কিরিছ, রড, বন্দুক, সর্টগান, ইট, ককটেল বিস্ফোরণ ঘটাইয়া গুলি বর্ষন করে, তখন গুলি ও বিস্ফোরণের আঘাতে সালাহ উদ্দিন রিমনসহ অন্যান্যরা গুরত্বর আহত হন এবং ২৩ জুলাই তিনি ও অন্য আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে মারপিট করে তাড়িয়ে দেন। পরবর্তীতে অন্য প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন এবং এজাহার নামীয়দের নাম ঠিকানা সংগ্রহ করে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর