1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

হরিপুরীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সোমবার কঠোর কর্মসূচী

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৩৭০ বার পঠিত

জৈন্তাপুরের ঐতিহ্যবাহী হরিপুর এলাকার প্রয়াত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরীকে নিয়ে কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর এলাকার বাসিন্দা ও বর্তমান শাহপরান শান্তি ভাগ এলাকায় বসবাসরত জামাল হুসাইন নামক জনৈক কথিত ব্যক্তি ও জামাত নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তিকর স্ট্যাটাসের প্রতিবাদে বৃহত্তর হরিপুর পরগণার জরুরি বৈঠক ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন ও মুফতি হুযাইফা আল হিলাল’র যৌথ পরিচালনায় শায়েখ মাওলানা নুরুল হক (জকিগঞ্জী) এর সভাপতিত্বে জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ হিলাল আহমদ, হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, এডভোকেট মোহাম্মদ আলী, কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, বিশিষ্ট মুরব্বি হোসেন মিয়া, হরিপুর বাজার কমিটির সাবেক সভাপতি হেলাল আহমদ, মো: আব্দুল্লাহ, বিশিষ্ট মুরব্বি মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন শিকদার, আলহাজ্ব আলা উদ্দিন, আলহাজ্ব লুদাই মিয়া, যুবনেতা আনোয়ার হোসেন, সাবেক ইউ/পি সদস্য আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বি ফারুক আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী ও হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব, আলী হায়দার সায়মন, জাকারিয়া মাহমুদ, রুমেল আহমদ, ইয়াহিয়া আহমদ, সাবেক ইউ/পি সদস্য জয়নাল আবেদিন, ছাত্র নেতা জহির রায়হান, সুয়েব আহমদ, জামাল উদ্দিন, রুমেল আহমদসহ বৃহত্তর হরিপুর এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্থরের তৌহিদী জনতা।

আগামী সোমবার মাদ্রাসা মাঠে বৃহত্তর ১৭ পরগণার সংশ্লিষ্ট সকল ময়মুরুব্বিসহ সকল তৌহিদী জনতা নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন এর মধ্যে ঐ দুর্বৃত্ত যদি জনসম্মূখে এসে ক্ষমা না চায় তাহলে কঠোর কর্মসূচি আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত বক্তারা।

এরপর সন্ধ্যা ৮টায় শেখ আব্দুল্লাহ রহ. হরিপুরীকে নিয়ে কটুক্তি মূলক স্ট্যাটাসের প্রতিবাদে বৃহত্তর হরিপুরের তৌহিদী জনতা হরিপুর বাজার মাদ্রাসা মাঠ থেকে শুরু করে হরিপুর বাজারস্থ তামাবিল মহাসড়ক পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঘন্টাব্যাপী একটি বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর