1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেটে ২৭৮ বস্তা চোরাই চিনি জব্দ, ট্রাকসহ চালক গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পঠিত

সিলেটে বালুচাপা দিয়ে পরিবহনের সময় ২৭৮ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মখলিছুর রহমানকে (৩৬) গ্রেফতার করা হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শাহ পরাণ থানার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, চোরাই চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেকপোস্টে বালুবোঝাই একটি ট্রাক থামে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুচাপা দিয়ে রাখা ২৭৮ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। শনিবার রাত আড়াইটা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চলে। ট্রাকে বালুর স্তর সরিয়ে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১৩ হাজার ৯০০ কেজি চিনি রয়েছে। বাজারদর অনুযায়ী চিনির মূল্য ১৬ লাখ ৬৮ হাজার টাকা। চোরাই চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

এতে বলা হয়, গ্রেপ্তার ট্রাকচালক মখলিছুর রহমান পুলিশকে জানিয়েছে, চোরাই চিনির মালিক জৈন্তাপুরের হরিপুর গ্রামের হারুন (৩০)। ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি এনে তা স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশে পরিবহন করা হচ্ছিল।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহ পরাণ থানায় মামলা করে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর