1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জৈন্তাপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা পর্যায়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জৈন্তাপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি জৈন্তাপুরের আয়োজনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

প্রথমদিনে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষার্থীরা আ্যথলেটিক্স এর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।

এ সময় উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন চন্দ্র দাস, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ শীতকালীন ক্রীড়া প্রতিযোৃগিতা- ২০২৫ এ অংশ নেয়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রথমদিনে আ্যথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর