1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ জন অভিবাসী আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুডকোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিবাসন বিভাগ এই অভিযান চালায়।

অভিযানে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ৫৮ জন অভিবাসীর যেসব অপরাধ শনাক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় কাটানো, অস্থায়ী কর্ম পরিদর্শন পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা।

পরিচালক বলেন, আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ৩১ পুরুষ এবং ১০ নারী, ইন্দোনেশিয়ার ২ পুরুষ ও এক নারী, ৯ বাংলাদেশি ও ৪ ভারতীয় পুরুষ এবং একজন ভিয়েতনামি পুরুষ নাগরিক রয়েছেন।

আটক ১৮ থেকে ৪০ বছর বয়সী অভিবাসীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর