1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মেকআপ তোলার ৪ উপায়

লাইফস্টাইল ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

নিজেকে আকর্ষণীয় রাখতে অনেকেই মেকআপ ব্যবহার করেন। তবে, মেকআপ তোলার সঠিক পদ্ধতি অনেকেই জানেন না অথবা সময় পান না। মেকআপ তোলার সঠিক উপায় জানলে ত্বক থাকবে সুস্থ ও সুরক্ষিত। চলুন জেনে নেওয়া যাক মেকআপ তোলার জন্য ৪টি সহজ ধাপ।

রূপবিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে মেকআপ তোলার জন্য চারটি উপাদান প্রয়োজন: নারিকেল তেল, ফেসওয়াশ, ফেসপ্যাক, এবং টোনার।

১. নারিকেল তেল: প্রথমে একটি তুলা বা ফেসিয়াল টিস্যু নিয়ে নারিকেল তেল দিয়ে পুরো মুখ পরিষ্কার করুন। এরপর তেল লাগিয়ে ২ মিনিট পর্যন্ত মুখে ম্যাসাজ করুন।

২. ফেসওয়াশ: তেল দিয়ে মুখ পরিষ্কার করার পর একটি ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন, যাতে ময়লা ও তেল পুরোপুরি চলে যায়।

৩. ফেসপ্যাক: এখন একটি কার্যকরী ফেসপ্যাক তৈরি করুন। চালের গুঁড়া, গুঁড়া দুধ, চিনি এবং লেবুর রস মিশিয়ে মুখে স্ক্রাব করুন। লেবুর খোসা দিয়েও স্ক্রাব করা যেতে পারে।

৪. টোনার এবং ময়েশ্চারাইজার: মুখ ধুয়ে ভালোভাবে টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করুন এবং এরপর একটি ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বকের সুরক্ষা নিশ্চিত করুন।

এই ৪টি ধাপে মেকআপ তুললে ত্বক থাকবে পরিষ্কার ও উজ্জল। ব্রণ বা কালো দাগের সমস্যাও কমে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর