1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট বিভাগের সাংবাদিক সন্তানদের মেধা বৃত্তির চেক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সাংবাদিক সন্তানদের মেধা বৃত্তির চেক বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিলেট জেলা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পিআইডির পরিচালক আকিকুর রেজা, সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সালাহ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক জালালাবাদ এর সম্পাদক মোক্তাবিস-উন-নুর, সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, ইত্তেফাক এর ব্যুরো চিফ হুমায়ুন রশিদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট মহানগর সংবাদদাতা আমজাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ১০ জন সাংবাদিকের সন্তানদের মেধা বৃত্তি ও সাতজন অসুস্থ সাংবাদিককে সরকারি এই অনুদান প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর