1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুয়েতে আইন লঙ্ঘন: ৩৫ হাজার প্রবাসীকে ফেরত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

২০২৪ সালে কুয়েতের বিভিন্ন অঞ্চলে অভিযানে আবাসন আইন লঙ্ঘনসহ ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন দেশের ৩৫ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন।

ভিসার ধরণ ও স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকায় বৈধ ভিসায় এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে দেশে ফিরছে প্রবাসীরা।

গ্রেফতাররা বেশিরভাগ পুনরায় ভিসা নিয়ে প্রবেশ করার যোগ্যতা হারাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী বলেন, কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকেরা ‘ব্যক্তিগত কফিল’ গৃহকর্মী ২০ নম্বর ভিসা বা ‘ছোট কোম্পানি’ ১৮ নম্বর ভিসার অধীনে ৭ থেকে ৯ লাখ টাকার বিনিময়ে আসছে। কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী/দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছু দিন পরেই মালিক তাদের অনুমতি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন।

এছাড়া মালিক কাজ না দিয়ে ভিসা লাগিয়ে ছেড়ে দিচ্ছেন তাদের। ফলে ওই ব্যক্তি অন্য মালিকের কাজ করতে গিয়ে আবাসন আইন লঙ্ঘন করছে। সতর্কবার্তা জরিমানা অথবা ৬ মাসের মধ্যে দেশটি ত্যাগের হলুদ পেপার দেওয়া হচ্ছে তাদের। নির্দিষ্ট সময়ের মধ্যে না গেলে কালো তালিকাভুক্ত করা হয়। ফলে বাংলাদেশি কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছে। নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এজন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুধু মালিক দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের আবেদন দূতাবাসে গ্রহণ করা হবে বলে ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর