1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বিসিবি’র সাবেক সভাপতি পাপনের পিএসসহ গ্রেপ্তার দুই

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত
ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ,  সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাপনের ব্যক্তিগত সহকারী (পিএস) সাখাওয়াত মোল্লা (৫২)। তিনি ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়ার শহিদুল্লাহর ছেলে। অপরজন আ. হেকিম রায়হান (৫২)। তিনি ভৈরবপুর দক্ষিণপাড়ার আ. রহিমের ছেলে।
গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৩ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। এ সময় তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এতে বেশ কিছু ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) ও আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব।’
তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় পলাতক থাকা এজাহারনামীয় আসামিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে গতকাল শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস আসামি সাখাওয়াত মোল্লা (৫২) ও মামলার আরেক এজাহারভুক্ত আসামি আ. হেকিম রায়হানকে (৫২) গ্রেপ্তার করা হয়।’
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এ পরিচালক বলেন, ‘এ মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর