1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শাকিব খানকে নিয়ে যা বললেন প্রভা

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। বলা চলে প্রায় একযুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি।

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। দুজনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

প্রভা জানান, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।

প্রভা বলেন, আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।

এ সময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।

ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নে প্রভা বলেন, বড় পর্দায় কেনো যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেনো জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো।

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর